মেয়ের বয়স বাড়িয়ে বিয়ে, বাবার কারাদন্ড

,

কিশোরী মেয়েকে বিয়ে দেবার অপরাধে বরগুনা সদর উপজেলার গাজী মাহামুদ গ্রামের রাজা মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমানের ভ্রাম্যমান আদালতে সোমবার সন্ধ্যায় এ দন্ডাদেশ প্রদান করা হয়। রাজা মিয়া তার মেয়ে বি.এন.এস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী খাদিজা বেগমকে(১৩) পাথরঘাটা উপজেলার নিজ লাঠিমারা গ্রামের আবদুল আউয়ালের সাথে গত ২৮ জুন বিয়ে দেন। রাজা মিয়া এভিডেভিটের মাধ্যমে খাদিজার বয়স ১৯ বছর দেখানোর কথা স্বীকার করেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে