মেঘনায় ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল নিঃসরণ হচ্ছে

,

বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল নিসৃত হচ্ছে বলে জানান জেলেরা।
৭ লাখ লিটার পেট্রোল ও ডিজেল নিয়ে বুধবার রাতে গোবিন্দপুরের কালিগঞ্জ এলাকায় ফজলুল হক-৩ নামের একটি কার্গোর ধাক্কায় এমটি মেহেরজান নামের ট্যাংকারটি মাঝনদীতে ডুবে যায়।
স্থানীয় জেলেরা জানান, ডুবে যাওয়া মেহেরজান থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তেল ভেসে উঠতে শুরু করে। শুক্রবার সকালে আশপাশের এলাকায় পানির ওপরে তেল ভাসতে দেখা যায়।
এই তেলের কারনে পরিবেশ বিপর্যয় হতে পারে জানিয়ে ট্যাংকারের তেল পাইপের মাধ্যমে বের করে আনার ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন বিআইডব্লিউটিসির বরিশাল অঞ্চলের উপ-পরিচালক হাফিজুর রহমান। ট্যাংকারটি ১৫০ ফুট পানির নীচে রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকী বলেন, “একটি জাহাজ ইতোমধ্যে সেখানে গিয়ে ট্যাংকারের অবস্থান চিহ্নিত করেছে। পরে আরেকটি উদ্ধারকারী জাহাজ গিয়ে কাজ শুরু করবে।”
ট্যাংকার না তুলে পানির নিচ থেকে তেল সরিয়ে নেওয়া সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, ট্যাংকারটি তোলার জন্য বিআইডিব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও বিপিসি সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে