বরিশালের ১১ রুটে বাস ধর্মঘট চলছে

,

বরিশাল হতে ১১ টি রুটে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে । রুটগুলো হলো বরিশাল-মাদারীপুর, বরিশাল-ভুরঘাটা, বরিশাল-পয়সারহাট, বরিশাল-ধামুরা, বরিশাল-সরিকল, বরিশাল-মীরগঞ্জ, বরিশাল-মুলাদী, বরিশাল-হিজলা, বরিশাল-বানারীপাড়া, বরিশাল-স্বরূপকাঠী ও নতুনবাজার-বাবুগঞ্জ কলেজ গেট।
এসব রুটে অবৈধভাবে চলাচলকারী নসিমন করিমন,মহেন্দ্র ,অটো,মেক্সি ও ভাড়ায় চালিত মটর সাইকেল চলাচল বন্ধের দাবীতে বরিশাল বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট ডেকেছে । ছুটির শেষ দিনে বাস ধর্মঘটের ফলে যাত্রীরা পরেছেন দুর্ভোগে । যাত্রীরা বিভিন্ন ষ্টেশনে আটকা পড়েন ।
বরিশাল বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন সমিতির নেতৃবৃন্দ শুক্রবার সবালে এক সভায় এ ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।
জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন, অভ্যন্তরীণ এ ১১টি রুটে নিয়মিত বাস চলাচল করে থাকে। তারপরেও ওই রুটগুলোতে অবৈধভাবে বিভিন্ন যান চলাচল করে। এগুলো বন্ধের দাবিতে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারকে বিষয়টি জানানো হয়।
তিনি আরও বলেন, ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও প্রকৃত পক্ষে বিভাগীয় কমিশনার কোন ব্যবস্থা নেননি। তাই বাধ্য হয়েই শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলেও জানিয়েছেন তিনি।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে