মেঘনায় ২ প্রতিনিধিদল

,

মেঘনায় তেলের ট্যাংকার ডুযবর চারদিন পর বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. সামসুদ্দোহা খন্দকারের নেতৃত্বে সাত সদস্য এবং পানি সংগ্রহে পরিবেশ অধিদপ্তরের তিন সদস্যের অপর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছেন।
বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি দলে রয়েছেন- বিআইডব্লিউটিএর উপ-সচিব (প্রশাসন) আরিফউদ্দিন, ঊর্ধ্বতন উপ-পরিচালক মো. আলমগীর কবির, নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের উর্ধ্বতন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন, নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আবুল বাশার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুর আলম, নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ কবির এবং যান্ত্রিক ও নৌ-প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হক।
পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদলে নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক আমিরুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, তারা নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন।
বুধবার রাতে ৭ লাখ লিটার পেট্রোল ও ডিজেলসহ তেল বিপণনকারী সংস্থা যমুনার বরিশাল ডিপোতে যাওয়ার সময় গোবিন্দপুরের কালিগঞ্জ এলাকায় ফজলুল হক-৩ নামের একটি কার্গোর ধাক্কায় এমটি মেহেরজান মাঝনদীতে ডুবে যায়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে