ঝালকাঠিতে মোটরসাইকেল উল্টে তিনজন নিহত

,

ঝালকাঠীতে গাবখান সেতুর পূর্ব ঢালে মোটরসাইকেল উল্টে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, যাত্রী শাহ আলম (৭০),শামসুল আলম ও মোটরসাইকেলের চালক মো. ইলিয়াস আলী খান (২৮)।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে রাজাপুর সদরের বাসা থেকে মো. ইলিয়াস আলী খানের মোটরসাইকেল ভাড়া করে শামসুল আলম ও তাঁর ভাই শাহ আলম ঝালকাঠির দিকে রওনা হন। মহাসড়কের গাবখান সেতুতে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি ফুটপাতের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে শামসুল আলম নিহত হন। স্থানীয় লোকজন আহত শাহ আলম ও মোটরসাইকেলের চালক ইলিয়াস আলী খানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর দুপুরের দিকে তাঁরা মারা যান।
শামসুল আলম ও শাহ আলম রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের মৃত সৈয়দ মোবারেক আলীর ছেলে। আর মোটরসাইকেলের চালক ইলিয়াস আলী খান একই উপজেলার বাইপাস মোড় এলাকার আবদুর রশীদ খানের ছেলে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে