তেলের জাহাজডুবির ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি
১৩ শ্রাবণ ১৪১৯, Saturday, July 28, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকায় যমুনা অয়েল কোম্পানির তেলভর্তি জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে নৌবাণিজ্য অধিদপ্তর। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির আহবায়ক হলেন নৌবাণিজ্য অধিদপ্তরের খুলনা অঞ্চলের প্রকৌশলী ও জরিপকারক শফিকুল ইসলাম । এই কমিটির অন্য দুই সদস্য হলেন: বরিশালের অভ্যন্তরীন নৌযান জরিপকারক মাইনুদ্দিন জুলফিকার ও বরিশাল অঞ্চলের নৌযান পরিদর্শক মারুফ হোসেন। গতকাল শুক্রবার বিকেলে এ কমিটি গঠন করা হয় বলে নৌবাণিজ্য অধিদপ্তর ও যমুনা অয়েল কোম্পানি সূত্রে জানা গেছে।
গত বুধবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে ৬১৩ টন ডিজেল ও পেট্রল নিয়ে বরিশাল ডিপোতে যাওয়ার পথে মেঘনা নদীতে ডুবে যায় তেলবাহী ট্যাংকারটি।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।