বরিশালে ১১ রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

,

বরিশাল জেলা প্রশাসনের সাথে আলোচনার পর রোববার বিকেল ৫টা থেকে ১১ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। ওই আলোচনায় বরিশাল-স্বরুপকাঠী ভায়া বানারীপাড়া রুটে মাহেন্দ্র চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হলে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। সমিতির সভাপতি মো. আফতাব হোসেন জানান, এখন থেকেই (বিকেল ৫ টা) বাস চলবে।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পলাশ কান্তি বালা। গত সপ্তাহে বরিশাল-স্বরুপকাঠী ভায়া বানারীপাড়া রুটে মাহেন্দ্র সার্ভিস উদ্বোধনের পর ওই জটিলতার শুরু।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে