মেঘনায় ডুবন্ত জাহাজ উদ্ধারে সময় লাগবে ১২ দিন
১৪ শ্রাবণ ১৪১৯, Sunday, July 29, 2012 || ভোলা নিউজ ||প্রবল স্রোতের কারনে ডুবে যাওয়া তেলের ট্যাংকারটি উদ্ধারে দেরী হচ্ছে। বিআইডব্লিউটিএ জানায়, ট্যাংকারটি ৮৫ ফুট পানির নীচে রয়েছে। সেখানে যেতে ডুবুরীদের বেগ পেতে হচ্ছে। বিআডব্লিউটিএ উপ-পরিচালক আরিফ উদ্দিন জানান, রাতের আলোতে উদ্ধার কাজ চলবে না। সোমবার থেকে ফের উদ্ধার কাজ শুরু হবে।
এদিকে ট্যাংকার উদ্ধারের জন্য হামজা ও রুস্তমের পাশাপাশি আরও ৪টি উদ্ধারকারী জাহাজ আনা হচ্ছে। আর ৬টি উদ্ধারকারী জাহাজের সাহায্যে ট্যাংকারটি উদ্ধার করতে সময় লাগতে পারে ১২ দিন বলে জানান তারা। দুর্ঘটনায় গঠিত তদন্তকারী দলের সদস্য বিআডব্লিউটিএ যুগ্ম পরিচালক মো. হোসেন জানান, ৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। তবে চেষ্টা চলছে।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।