বরিশাল মহানগর ছাত্রলীগের ২৮ ওয়ার্ড, ৪ থানা,৪ কলেজ কমিটি ঘোষনা
১৪ শ্রাবণ ১৪১৯, Sunday, July 29, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ২৮টি ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়। মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসীমউদ্দিন জানান, ভাইটাল প্রার্থী বেশী থাকার কারনে ১৪ এবং ২১ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষনা করা সম্ভব হয়নি। শোকের মাস শেষে তারা সিনিয়রদের সাথে আলাপ করে ওই দু’ কমিটি গঠন করবেন বলে জানান তিনি। মহানগরীর ৩০ ওয়ার্ড নিয়ে মগানগর কমিটি।
এছাড়াও মহানগর ছাত্রলীগের ৪ টি থানা কমিটি এবং ৪টি কলেজ কমিটি ঘোষনা করা হয়েছে। কলেজগুলো হলো,বরিশাল ইসলামিয়া কলেজ,বরিশাল সিটি কলেজ,বরিশাল মহানগর কলেজ এবং রুপাতলী জাগুয়া ডিগ্রি কলেজ।
গত ৯ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সভায় ২ মাসের মধ্যে সকল সাংগঠনিক উপজেলা,ওয়ার্ড,থানা,কলেজ, স্কুল ও মাদ্রাসার কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।