কোচিং বানিজ্য:শিক্ষকদের অঙ্গীকারনামা আদায়ের সিদ্ধান্ত

,

কোচিং বানিজ্য ঠেকাতে শিক্ষা মন্ত্রনালয়ের ণীতিমালা মেনে চলার জন্য বরিশালের শিক্ষকদের কাছ থেকে অঙ্গীকারনামা আদায়সহ বেশ কিছু সুপারিশগ্রহন করা হয়েছে।
আজ সোমবার সকালে বরিশাল বিভাগীয় মনিটরিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন মনিটরিং কমিটির সভাপতি বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আনিসুর রহমান। এটি ছিল কমিটির প্রথম সভা ।
কোচিং-বাণিজ্য বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের ণীতিমালা কার্যকর করতে এবং তদারকির জন্য বরিশালে ৯ সদস্যের মনিটরিং টিম গঠন করা হয় ।
কমিটির সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান জানান, সভায় নেয়া সুপারিশগুলো দু’এক দিনের মধ্যে রেজুলেশন করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে নোটিশ আকারে পাঠানো হবে। তিনি বলেন, নীতিমালা মেনে চলবেন এমন শিক্ষকদের তালিকা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে প্রথমে সংগ্রহ করা হবে। এছাড়াও যারা কোচিং করাবেন সেইসব শিক্ষকদের নামের তালিকা, অতিরিক্ত শ্রেনীকক্ষের সংখ্যা, ক্লাস রুটিন, কোচিং-এ আগ্রহী শিক্ষার্থীদের তালিকা তৈরীর সুপারিশ করা হয়েছে। প্রতিমাসে নতুন করে এ তালিকা করা হবে বলেন তিনি।
ণীতিমালা মেনে চলতে শিক্ষকদের উদ্বুদ্ধকরন সভাও করা হবে যোগ করেন তিনি।
সরকারীভাবে কোচিং বন্ধে গতমাসে নীতিমালা করা হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে