বরিশালে বিএনপি নেতা রাজনকে নিয়ে গুঞ্জন
১৫ শ্রাবণ ১৪১৯, Monday, July 30, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান রাজন কেন্দ্রের সহ-সাংগঠনিক পদ হারাচ্ছেন এমন খবর নিয়ে বরিশালে দলের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। ‘সংস্কারপন্থি’ নামে তার বিরুদ্ধে কেন্দ্রে করা অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলছেন বরিশালে রাজন বিরোধী গ্রুপ। ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার আমলের ‘সংস্কারপন্থি” দলের হয়ে কাজ করাদের তালিকায় নাম উঠে সারা দেশের মতো বরিশালের অনেকের। পরে এই অভিযোগে মহানগর বিএনপির তৎকালীন সাধারন সম্পাদক আসাদুজ্জামান খসরুকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। কোনঠাসা হয়ে পরেন জহিরউদ্দিন স্বপনএমপি, মোশাররফ হোসেন মঙ্গু এমপি,প্রতিমন্ত্রী আবুল হোসাউন এমপি। বিরোধীরা বলছেন, রাজনের সাথে কেন্দ্রীয় নেতাদের ভালো সম্পর্ক থাকায় সে যাত্রায় বেচেঁ যান তিনি। শুধু তাই নয় কেন্দ্রে সহ-সাংগঠনিক পদও লাভ করেন। আর এ পদই তার জন্য কাল হয়ে দাড়ায়। বরিশালে শুরু হয় আন্দোলন। তার বস্কিকারের দাবি জানান স্থানীয় নেতারা।
এ ব্যাপারে নজরুল ইসলাম রাজন জানান, এসব হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা। রাজন বলেন, দলের সাংগঠনিক সমস্যা নিরসনে গঠিত ৩ সদস্যের বরিশাল বিভাগীয় টিমের সদস্য সচিব হওয়ায় অনেকে তা মানতে পারছেননা। এ কারনে এসব ছড়ানো হচ্ছে। ওই টিমের আহবায়ক হলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মো. সালাহউদ্দিন আহমেদ। সদস্য বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি।







মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।