বরিশালে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষায় ৪ হাজার আবেদন

,

বরিশাল শিক্ষা বোর্ড  বরিশাল শিক্ষা বোর্ডে গত ১৮ জুলাই ঘোষিত এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য ৩ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার জানান, ইংরেজি বিষয়ে পাওয়া গ্রেড শিক্ষার্থীদের মনঃপুত না হওয়ায় অনেক আবেদন জমা পড়েছে।
বোর্ড কর্মকর্তারা জানান, আবেদনের কারনে ১১ হাজার ৬০০টি খাতা পুনঃনিরীক্ষা করা হবে।
২০১২ সালে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৪০ হাজার ১৯ শিক্ষার্থী অংশ নেয়। ১৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়। অনেক শিক্ষার্থী ২/৩ বিষয় পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে।
আগামী সাত দিনের মধ্যে নিরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান বিমল মজুমদার।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে