ঝালকাঠীতে ৩ শিবির নেতা গ্রেপ্তার
১৫ শ্রাবণ ১৪১৯, Monday, July 30, 2012 || ঝালকাঠি নিউজ ||ঝালকাঠীর রাজাপুর থেকে ইসলামি ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নোমান হোসেন (১৯), সাধারণ সম্পাদক আবু বকর (১৭) ও অর্থ সম্পাদক তাজউদ্দিন শিকদার (১৫)। আজ সোমবার দুপুরে ডাকবাংলো এলাকায় উপজেলা জামায়াতের নায়েবে আমীর আইউব আলী আকনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজাপুর থানার ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, ওই বাড়িতে বসে সাংগঠনিক গোপন বৈঠক করছিল তারা। এ সময় তাদের কাছ থেকে গোলাম আজমের জীবনী ও কর্মী প্রতিবেদন নামে একটি তালিকা পাওয়া যায়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।