স্টিমার পিএস টার্ন বিকল

,

বিআইডব্লিউটিসির স্টিমার পিএস টার্ন বিকল হয়ে পড়েছে। পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালে আসার পথে বরিশালের চরমোনাই এলাকায় বগাদিয়া চরে পিএস টার্ন বিকল হয়ে যায়। পরে স্টিমারটি সকাল ৬টায় বরিশাল নৌবন্দরে পৌঁছে।
বিআইডব্লিউটিসির বরিশালের নির্বাহী প্রকৌশলী কমল মিত্র জানান, রোববার রাত ৪টার দিকে বরিশাল নৌবন্দর এলাকা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কীর্তনখোলার বগাদিয়া চর এলাকায় পৌঁছলে টার্নের বাঁ পাশের প্যাডেল ভেঙে যায়। পরে জাহাজটি কোনোরকম বরিশাল নৌবন্দরে পৌঁছে। বরিশাল নৌবন্দরে রেখেই জাহাজটি মেরামত করা হবে। এ জন্য কমপক্ষে সাতদিন লাগতে পারে।
সূত্র জানায়, সংস্থার ছয়টি জাহাজের মধ্যে অঘোষিত বাতিলযোগ্য জাহাজ শেলা মেরামতের নামে আট মাস ধরে ডকইয়ার্ডে পড়ে আছে। পিএস মাহসুদ ৭ জুলাই থেকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে মেরামতের অপেক্ষায়। সর্বশেষ সোমবার বিকল হলো টার্ন। অন্য তিনটি জাহাজের মধ্যে সোনারগাঁও সার্ভিসে নেই। ফলে এবার ঈদের বিশেষ সার্ভিস নিয়ে অনিশ্চয়তায় রয়েছে বিআইডব্লিউটিসি ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে