লন্ডনে ঝালমুড়ি !

,

ঝালমুড়িবাংলাদেশর ফুটপাথ, লঞ্চ-স্টীমার,বাসে ঝালমুড়ি একটি প্রিয় খাবার। দামও কম। এ খাবারটি এখন বাঙলাদেশের মতো বিক্রি হচ্ছে লন্ডনের রাস্তায়। মাত্র তিন পাউন্ড দিয়ে অলিম্পিকের দর্শনার্থীরা খেতে পারছেন মজাদার এ খাবার। ঘুঘনি-ডাল দিয়ে ঝালমুড়ি খেলে লাগবে চার পাউন্ড। লন্ডনের রাস্তায় চার বছর ধরে খাবারটি বিক্রি করছেন বাঙালি নইম হাসান এবং অ্যানগুস ডেনুন । সুপার মার্কেটে ট্রলিতে বাঙালি নইম হাসান এ ব্যবসা শুরু করেছিলেন। এখন একটি সাদা ভ্যানে করে বিক্রি করেন। লন্ডনে অলিম্পিকের আসরে ঝালমুড়ির ব্যবসা নজর কেড়েছে অনেকের।জমেছেও ভালো। সূত্র : হ্যালো টু-ডে



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে