বরিশালে অস্ত্রমামলায় যুবকের সাজা

,

অস্ত্র ও গুলি রাখার অপরাধে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত ।বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের  বিচারক মো. আলী হায়দার মঙ্গলবার এই দণ্ডাদেশ দেন।
দণ্ডিত রনি হাওলাদার (৩২) নগরীর শীতলা খোলা আব্দুল গফুর সড়কের রওন হাওলাদারের ছেলে।
গত ৩০ জানুয়ারি নগরীর সদর রোড দক্ষিণাঞ্চল গলি থেকে একটি দেশি পিস্তল ও একটি থ্রিনট থ্রি রাইফেলের গুলিসহ রনিকে আটক করে র‌্যাব।
এই ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি আবু বক্কর সিদ্দিক কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন। থানার এসআই আবু তাহের ২৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে