আমতলীতে সাংবাদিককে গলা কেটে হত্যার চেষ্টা, আটক ২
১৬ শ্রাবণ ১৪১৯, Tuesday, July 31, 2012 || বরগুনা নিউজ ||বরগুনার আমতলীতে মঙ্গলবার এক সাংবাদিককে গলা কেটে হত্যা করার সময় উদ্ধার করেছে স্থানীয়রা।এ সময় স্থানীয়রা ২টি রামদাসহ ২ সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হলো নান্নু (৪২) ও তার ভাতিজা শাখাওয়াত। তাদের বাড়ি কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামে।
রাসেল বরিশালের আঞ্চলিক পত্রিকা দৈনিক আজকালের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
এবিষয়ে আমতলী থানার ওসি বাবুল আখতার জানান, আজকাল পত্রিকার সংবাদকর্মী রাসেল মোল্লা মঙ্গলবার সকাল ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে কলাপাড়া থেকে পটুয়াখালীর যাচ্ছিলেন।
এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব চাকামইয়া গ্রামের নান্নু বাহিনীর ৮ থেকে ১০ জন সন্ত্রাসী আমতলী-কলাপাড়া সড়কের কল্যাণপূর এলাকার রাস্তায় ব্যারিকেড দিয়ে রাসেলকে মোটরসাইকেল থেকে নামিয়ে বেদম মারপিট করে।
রাসেল আত্মরক্ষার জন্য দৌঁড়ে পাশের সিদ্দিক মোল্লার দোকানে ঢুকে পড়লে সন্ত্রাসীরা সেখান থেকে তাকে টেনেহিঁচড়ে নামিয়ে আবার মারপিট করে।
একপর্যায়ে তারা রাসেলকে রাস্তার ওপর শুইয়ে ধারালো রামদা দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে।
এ সময় রাসেলের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং ২টি রামদাসহ সন্ত্রাসী নান্নু ও তার ভাতিজা শাখওয়াতকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এঘটনায় নান্নুকে প্রধান আসামি করে আমতলী থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।