রাজাপুরে এক নারী ডাকাত গ্রেফতার
১৬ শ্রাবণ ১৪১৯, Tuesday, July 31, 2012 || ঝালকাঠি নিউজ ||ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকা থেকে কমলা বেগম (৩০) নামে এক নারী ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার তাকে গ্রেফতার করা হয়।
কমলার স্বামী রাজাপুর উপজেলার উত্তর তারাবুরিয়া গ্রামের মৃত জাকির হোসেন।
রাজাপুর থানার এএসআই কবির হোসাইন জানান, রাজাপুর উপজেলার উত্তর তারাবুরিয়া গ্রামের কুখ্যাত ডাকাত বিলকু তার ভাই।কমলার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে জানান তিনি।
তাকে মঙ্গলবার ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।