অলিম্পিকের আয়োজক কমিটির বোর্ড মেম্বার বাংলাদেশি !
১৭ শ্রাবণ ১৪১৯, Wednesday, August 1, 2012 || স্টাফ রিপোর্টার ||
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ার আসর অলিম্পিক। ২০১২ সালের লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। আর এই অনন্য আয়োজনের পেছনে আছে এক বাংলাদেশি কারিগরের নাম। তিনি হলেন । ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে এই আসরের সকল আয়োজনে স্থানীয় আয়োজক কমিটির ১৯ জন বোর্ড মেম্বারের মধ্যে অন্যতম হলেন ডঃ মোহাম্মদ আবদুল বারী।ডঃ বারী হলেন লন্ডনের প্রথম মসজিদ এবং মুসলিম সেন্টার ‘ইস্ট লন্ডন মসজিদ’ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি ২০০৬-২০১০ সাল পর্যন্ত ব্রিটিশ মুসলিম কাউন্সিলের সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। ডঃ বারী যুক্তরাজ্যে ভিত্তিক দাতা সংস্থা মুসলিম এইডের কার্যকরী কমিটির চীফ ট্রেজারারও। সামাজিক বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদানের জন্য তাকে মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার(এমবিই) খেতাব দেওয়া হয়।ডঃ বারীর জন্ম ২ অক্টোবর ১৯৫৩ টাঙ্গাইলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে কিছুদিন বাংলাদেশ বিমান বাহিনীতে চাকুরি করেন তিনি। ১৯৮৩ সালে স্কলারশিপ নিয়ে লন্ডনে পিএইচডি ডিগ্রি নিতে যান। এরপর থেকে যুক্তরাজ্যেই বসবাস করে আসছেন তিনি।সূত্র হ্যালো টু-ডে




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।