ভোলার চরফ্যাশনে ফার্মেসি সিলগালা
১৭ শ্রাবণ ১৪১৯, Wednesday, August 1, 2012 || ভোলা নিউজ ||ভোলার চরফ্যাশন উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওধুষসহ ভেজাল খাদ্য বিক্রি ও ওজনে কম দেওয়ার অভিযোগে ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এরমধ্যে জানকী মেডিক্যাল হলের মালিক ওষুধ ব্যবসায়ী পরেশ চন্দ্রকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড এবং অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি সিলগালা করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দল উপজেলা সদরের সদর রোড, জনতা বাজার, থানা রোড ও চক বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২শ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করে ৫১ হাজার টাকা আদায় করেন তারা।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।