মেহেন্দীগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপে মারামারি
১৭ শ্রাবণ ১৪১৯, Wednesday, August 1, 2012 || বরিশাল নিউজ ||বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় কমিটিতে পদ না পাওয়ার বিরোধে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে ছাত্রদল কর্মী রিপন ও হিমুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেন্দীগঞ্জ পৌর শহরের উত্তরবাজার জামে মসজিদ সংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৯ জুলাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ওই কমিটিতে পদ না পাওয়া নিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লাবলু ও নবগঠিত উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন তুহিনের দলের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছিল। এরই জের ধরে ওই হামলা বলে জানা গেছে ।
এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানার ওসিরিয়াজ হোসেন জানান, দু’ জনের মধ্যে মারামারির ঘটনায় রিপন নামের একজন ছুরিকাঘাতে যুবক আহত হয়েছেন।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।