বৃহস্পতিবার ৪ ঘন্টা ইন্টারনেট সংযোগ বন্ধ
১৮ শ্রাবণ ১৪১৯, Thursday, August 2, 2012 || স্টাফ রিপোর্টার ||আজ বৃহস্পতিবার প্রথম প্রহর থেকেই চার ঘণ্টা দেশে ইন্টারনেট সংযোগ থাকবেনা। গ্রামীন ফোন থেকে গ্রাহকদের এ তথ্য জানানো হলে
বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে জানা গেছে, কক্সবাজারে সাবমেরিন কেবল ১.১ সেগমেন্টে মানোন্নয়নের কাজের কারণে বৃহস্পতিবা রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ইন্টারনেট সুবিধা বন্ধ থাকবে।
ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি সূত্রে জানা গেছে, সাবমেরিন কেবলের মানোন্নয়ন করায় সাময়িকভাবে ইন্টারনেট সংযোগের বাইরে থাকতে হবে ব্যবহারকারীদের। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি (বিএসসিসিএল) ইন্টারনেট বন্ধ রাখার এ তথ্য জানিয়ে আইএসপিএবির কাছে মেইল পাঠিয়েছে বলেও জানা গেছে।
এর আগে ৬ জুন বুধবার দুপুর থেকে সমুদ্রের তলদেশে থাকা ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কের তার কাটা পড়ায় দেশের ইন্টারনেট সংযোগের গতি ধীর হয়। তার পর থেকে ইন্টারনেটের গতি এখনো স্বাভাবিক হয়নি।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।