বাউফলে দলীয় লোক পায়ের রগ কেটেছে ছাত্রলীগ নেতার
১৯ শ্রাবণ ১৪১৯, Friday, August 3, 2012 || পটুয়াখালী নিউজ ||পটুয়াখালীর বাউফল উপজেলার শুক্রবার সকালে সাহাবুদ্দিন (২৫) নামে এক ছাত্রলীগ নেতার দু’পায়ের রগ কেটে দিয়েছে দলীয় প্রতিপক্ষরা।
আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে।এ সন্ত্রসী ঘটনার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে।
ধুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রব জানান, পূর্বশত্রুতার জের ধরে ধুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা খলিল উদ্দিনের নেতৃত্বে ৮/১০ জন সাহাবুদ্দিনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তার দু’পায়ের রগ কেটে দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করছেন যুবলীগ নেতা খলিল । তিনি বলেন কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না।
বাউফল থানার ওসিজুলফিকার মোহাম্মদ গাজ্জালী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।