খেলার ধারাভাষ্যকার হামিদ ভাই আর নেই

,

ধারা ভাষ্যকার আব্দুল হামিদ ধারা ভাষ্যকার আব্দুল হামিদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই মাস ধরে তিনি অসুস্থ। গত সপ্তাহে তার মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে টিউমার অপসারণ করা হয়। এরপর ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সব ধরণের খেলার জ্ঞান ছিল তার। হকি, তীরন্দাজি, কুস্তি, বক্সিং থেকে তাইকোন্ডো যেনো তার নখদর্পনে। আদ্যপান্ত একজন অজাতশত্রু মানুষ ছিলেন তিনি।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে