গৌরনদীতে মুগ ডাল তোলোকে কেন্দ্র করে সংঘর্ষ

,

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামে শনিবার দুপুরে বিরোধ পূর্ন জমির মুগ ডাল তোলাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে একটি গৃহে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ছাড়া একটি কলা বাগানের কলা গাছ কেটে সাবার করে প্রতিপক্ষরা। সংঘর্ষে উভয় গ্রুপের মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে গৌরনদী উপজেলা হাসপাতালভর্তি করা হয়েছে।
এলাকাবাসী, পুলিশ ও আহতদের সুত্রে জানা গেছে, উপজেলার বাঙ্গিলা গ্রামের আকুব আলী সরদারের সাথে প্রতিবেশী ইসমাইল হোসেন সরদারের জমাজমি নিয়ে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ন ওই জমিতে আকুব আলী সরদার সমপ্রতি মুগ ডাল চাষ করেন। শনিবার দুপুর দেড়টার দিকে আকুব আলীর ভাই সলেমান সরদার মুগ ডাল তুলতে যান। এ সময় ইসমাইল বাঁধা দেন। এ নিয়ে ঊভয়ের মধ্যে বাকবিতান্ডা হয়। সলেমান সরদার জানান, এর জের ধরে ইসমাইল হোসেন সরদার তার দলবল নিয়ে তার ছোট ভাই সিরাজ সরদারের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে সিরাজ সরদারের লোকজন আসলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। আঁধা ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ চলা কালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সিরাজ সরদারের একটি কলা বাগানের শতাধিক কলা গাছ কেটে ফেলে প্রতিপক্ষরা।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে