ঈদ স্পেশাল সার্ভিস ১৪ আগষ্ট থেকে, যুক্ত হচ্ছে ৪টি লঞ্চ

,

ঈদ উপলক্ষে এবার বরিশাল-ঢাকা রুটে নিয়মিত লঞ্চের সাথে স্পেশাল সার্ভিসে ৪টি লঞ্চ যুক্ত হচ্ছে। ১৪ আগষ্ট থেকে শুরু হচ্ছে এ সার্ভিস। শনিবার ঢাকায় লঞ্চ মালিক সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান রিন্টু জানান, বৈঠকে সিদ্ধান্ত অনুযাই বরিশালসহ দক্ষিণাঞ্চলের নৌপথে ঈদের বিশেষ সার্ভিস ১৪ আগষ্ট থেকে শুরু হবে। ওই দিন থেকে ঈদের দিন পর্যন্ত ঢাকা সদর ঘাট থেকে নিয়মিত ৪টি লঞ্চের সঙ্গে বিশেষ ৪টি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এছাড়াও ২/৩ টি লঞ্চ প্রয়োজনে ব্যবহারের জন্য পন্টুনে প্রস্তুত রাখা হবে বলেন তিনি।
যাত্রীদের অগ্রিম টিকেট দেওয়া শুরু হবে ৮ অথবা ৯ আগষ্ট। বরিশাল-ঢাকা নৌপথে সরকার নির্ধারিত ভাড়া ভিআইপি কেবিন ৫ হাজার টাকা, ডাবল কেবিন ১৯৬০ টাকা, সিঙ্গেল কেবিন ৯৫০ টাকা এবং ডেকের ভাড়া ২৪০ টাকা ।
ঈদ পরবর্তী সাত দিন বরিশাল-ঢাকা রুটে লঞ্চের বিশেষ সার্ভিস চলবে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে