আমার কথা যতোই খারাপ লাগুক- ইনু
২০ শ্রাবণ ১৪১৯, Saturday, August 4, 2012 || বরিশাল নিউজ ডেস্ক ||জাসদের সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু বলেছেন, ‘আমার কথা শুনতে যতোই খারাপ লাগুক, যতোই নির্মম মনে হোক, তারপরও আমাকে একটি কথা বলতে হবে। আর সেটা হচ্ছে, বেগম খালেদা জিয়া যদি যুদ্ধাপরাধী-জঙ্গিবাদীদের রাজনীতিতে প্লাস করতে চান, তাহলে তাকে মাইনাস হতেই হবে। এটা বর্তমান রাজনীতির কঠিন বাস্তবতা।’
নির্বাচন নিয়ে ঐকমত্যের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হওয়া জরুরি বলে মনে করছেন মহাজোটের শরিক দলের এ নেতা ।
সম্প্রতি প্রধানমন্ত্রীর দেওয়া অর্ন্তবর্তীকালীন সরকারের ফর্মুলার প্রতি ইঙ্গিত করে ইনু বলেন, ‘দেশে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার জন্য নির্বাচন নিয়ে ঐকমত্য জরুরি। একইসঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদীদের রাজনীতি থেকে নির্বাসন দেওয়ার ক্ষেত্রেও ঐকমত্য হওয়া জরুরি হয়ে পড়েছে।’
শনিবার বিকেলে চট্টগ্রামের জেলা পরিষদ মিলনায়তনে জাসদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এসব কথা বলেন।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।