রংপুর বিভাগের উন্নয়নে বিশেষ তহবিলের দাবিতে আন্দোলনের ঘোষনা

,

নবগঠিত রংপুর বিভাগ ও রংপুর সিটি কর্পোরেশনের জন্য বিশেষ তহবিল গঠনের দাবিতে ঈদের পর আন্দোলনে নামার ঘোষণা দিলেন ঢাকায় কর্মরত ওই বিভাগের সাংবাদিকরা।

রাজধানীতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি শনিবার ঢাকার মেহেরবা প্লাজায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) মিলনায়তনেএক মতবিনিময় ও ইফতার মাহফিলে এ ঘোষণা দেয়।

জাকারিয়া মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন।

আলোচনা করেন আজিজুর রহীম পিউ, কেরামত উল্লাহ বিপ্লব, অমিয় ঘটক পুলক, মিথুন কামাল, মোকছুদার রহমান মাকসুদ, মহসীনুল করিম লেবু ও জুয়েল ইসলাম।

বক্তারা রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সড়ক ও রেলখাতের উন্নয়ন, ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করা, নীলফামারীর উত্তরা ইপিজেড-কে আরো কার্যকর করা এবং অবিলম্বে গ্যাস সংযোগ দিতে সরকারের প্রতি দাবি জানান।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে