দুর্ভাগা সার্জেন্ট

,

মাদারীপুরের শিবচর পাচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. রফিকুল ইসলামের বাসায় ফেনসিডিল উদ্ধারের ঘটনায় সার্জেন্টকে প্রত্যাহার ও পিকআপ ভ্যানচালক কনস্টেবল টিপু সুলতানকে সাময়িক বরখাস্ত করেছেন পশ্চিম অঞ্চল, বগুড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পুলিশের একটি দল মো. রফিকুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালায়।
এ সময় তল্লাশি করে একটি ঘর থেকে ১শ পিস ফেনসিডিল, ওয়ারড্রোব থেকে ৫০ পিস ফেনসিডিলসহ বিভিন্ন স্থান থেকে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদারীপুর পুলিশ সুপার মো. নজরুল হোসেন জানান, ঘটনা তদন্তে সহকারী পুলিশ সুপারকে প্রধান ও কোর্ট পরিদর্শক, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি’কে সদস্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানান তিনি।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে