স্পেশালই বটে

,

বিআইডব্লিউটিসি ১৪ অগাস্ট থেকে ঈদের পর ৭দিন পর্যন্ত ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী-হুলারহাট-মোড়লগঞ্জ পর্যন্ত ঈদ স্পেশাল সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এজন্য সংস্থার সব স্টীমার এখনও চলাচলের উপযোগী নয় স্বীকার করেছেন কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির ৬টি স্টিমারের মধ্যে সোনারগাঁও ও শেলা গত এক বছর ধরে ডর্কইয়াডে। বাকি ৪টির মধ্যে পিএস লেপচা ও টার্ন জুলাই মাসে দুই বার করে যাত্রী নিয়ে মাঝ নদীতে বিকল হয়ে যায়।
বিআইডব্লিটিসির উপ-মহাব্যবস্থাপক (যাত্রী) এম এ মতিন বলেন, ‘জরুরি মেরামত শেষে পিএস মাহসুদ শনিবার ডর্কইয়ার্ড থেকে বুঝে নেওয়া হয়েছে। শেলা যাত্রী পরিবহনের উপযোগী কিনা তা বোঝার জন্য রোববার পরীক্ষামূলকভাবে চালানো হবে।’
স্টিমার সোনারগাঁও নিয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বলে এম এ মতিন জানান।
সেক্ষেত্রে স্টিমার পিএস মাহসুদ ও অষ্ট্রিচই হচ্ছে সম্বল।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে