বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে ছাত্রলীগের মানববন্ধন ও স্মারকলিপি

,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কর্যকর করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা ছাত্রলীগ। আজ সোমবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে তারা মানববন্ধনের আয়োজন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রী বরাবরে স্মারকলিপি দ্েওয়া হয়।
ছাত্রলীগের জেলা শাখার সভাপতি সুমন সেরনিয়াবাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামসুদ্দোহা আবিদ, আবরার ফাইয়াজ রাজীব প্রমূখ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে