মুলাদী-মীরগঞ্জ সড়কের কোন উন্নতি নেই
২৩ শ্রাবণ ১৪১৯, Tuesday, August 7, 2012 || বরিশাল নিউজ ||বরিশালের সাথে ৩টি উপজেলার প্রধান সংযোগ সড়ক মুলাদী-মীরগঞ্জ সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে আছে কয়েক বছর ধরে। এলাকাবাসীর বহু দাবির পরেও সড়ক ও জনপথ বিভাগ সেদিকে নজর দিচ্ছেনা।
নদীবেস্টিত মুলাদী , হিজলা এবং মেহেন্দীগঞ্জ উপজেলায় ৬ লক্ষাধিক লোকের বসবাস। দুর্গম ওই এলাকা থেকে জেলা সদরের সাথে সহজে যাতায়াতের জন্য মুলাদী-মীরগঞ্জ রাস্তাটি নির্মানের পর তাদের জীবনযাত্রার স্টাইলও পাল্টে গেছে। এখন ওই পথে যাত্রীবাহী বাস, অটোরিক্স্র, রিকসা ,মোটর সাইকেলে যাতায়াত করতে মানুষ অভ্যস্ত হয়ে পরেছে। কিন্তু রাস্তা নির্মানের কয়েক বছরের মধ্যেই রাস্তার কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃস্টি হয়েছে । ওই সড়ক পথে রয়েছে ৯টি বেইলী ব্রীজ। সেগুলোও এখন চলাচলের জন্য ঝুঁকিপূর্ন। বিশেষ করে প্যাদার হাট এবং বয়াতি বাড়ীর ব্রীজ ২টিতে চলাচলের সময় লোকজন দুর্ভাবনায় থাকে। শুধু তাই নয় , বর্ষায় খাশেরহাট কাঠেরপুল,কাজির হাট, নবাবের হাট,পুরাতন বাসস্ট্যান্ড,সিনেমা হল এলাকাসহ অনেক স্থানে রাস্তায় প্রায় হাটু পানি জমে থাকে। এ সড়কের পাশেই রয়েছে ঈদগাহ। এ বর্ষায় রাস্তার কাদাঁ ভেঙ্গে নামাজে যাওয়ার বিড়ম্বনার কথা এখনই ভাবতে হচ্ছে এলাকাবাসীর। রাস্তার এ বেহাল অবস্থার জন্য এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকেও দায়ী করেন। তাদের অভিযোগ সংসদ সদস্য একটু তৎপর হলে সড়ক ও জনপথ বিভাগ এ গাফেলতি দেখানোর সুযোগ পেতনা। রাস্তাটি পুনঃনির্মান করা সম্ভব হতো। যাত্রীরা বাঁচতো দুর্ভোগ থেকে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।