চাদাঁবাজীর অভিযোগে ওয়ার্ড কাউন্সিলরসহ ১১ জনের নামে মামলা

,

চাদাঁবাজীর অভিযোগ এনে নগরীর ৫ নং ওয়ার্ড কাউন্সিলরসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। জেলা লৌহ শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. নুরুল হক নুরু এ মামলা দায়ের করেন।বিচারক মো. মাসুদুর রহমান কোতয়ালি মডেল থানার ওসিকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে ৬ জন নামধরা। অন্যরা অজ্ঞাত। এরা হলেন ওয়ার্ড কাউন্সিলর মো. মাইনুল হক, বেলায়েত হোসেন খোকন,মামুন, রনি, নাহিদ ও রিয়াজ। তাদের বিরুদ্ধে অভিযোগ, মামলার বাদী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের লৌহ সামগ্রী পলাশপুর গুচ্ছগ্রামে নেয়ার পথে তাদের কাছে ট্রাকপ্রতি ৫ হাজার টাকা চাদাঁ দাবি করে। তারা চাদাঁ দিতে রাজী না হওয়ায় গত ৩০ চুলাই তাদের মারধর এবং মালামাল ছিনিয়ে নেয় তারা।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে