বাইপাস সড়ক নির্মান হচ্ছে বাবুগঞ্জ টু আমিরাবাদ
২৩ শ্রাবণ ১৪১৯, Tuesday, August 7, 2012 || স্টাফ রিপোর্টার ||বাবুগঞ্জ উপজেলার রহমতপুর থেকে ঝালকাঠী জেলার আমিরাবাদ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দৈর্ঘ্য বাইপাস সড়ক নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসেই এর কাজ শুরু হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এজন্য ব্যয় ধরা হয়েছে ১৯৬ কোটি টাকা। বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন আজ মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শন করে বলেন, সড়কটি নির্মান হলে বরিশাল নগরীর ৭ কিলোমিটার পথ যানজটমুক্ত হবে। নগরবাসীর দুর্ভোগ কমবে। এ সময় মেয়রের সাথে ছিলেন সওজ এর বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাপস কুমার পালসহ অন্যান্য কর্মকর্তারা। সওজ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ঝালকাঠী, পিরোজপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার শতাধিক গাড়ীকে বরিশাল নগরীর ৭ কিলোমিটার পথ ব্যবহার করতে হয়। বাইপাস নির্মান হলে আর এ সমস্যা থাকবেনা।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।