আজ জিন্নাত আলী হত্যা মামলার রায়
২৪ শ্রাবণ ১৪১৯, Wednesday, August 8, 2012 || স্টাফ রিপোর্টার ||
বরিশালে স্কুল শিক্ষক মুক্তিযোদ্ধা জিন্নাত আলী হত্যা মামলার রায় ঘোষনা করা হবে আজ । গত বছরের নভেম্বর মাসে জিন্নাত আলী মেয়ের উত্যক্তকারীদের ছুরিকাঘাতে নিহত হন।
এ ঘটনায় জিন্নাত আলীর স্ত্রী কাজী শিরিন আক্তার রুপম চন্দ্র দে এবং মনোয়ার হোসেন টাপ্পুকে আসামী করে মামলা দায়ের করেন ।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, জিন্নাত আলী তার মেয়েকে উত্যক্তকারী রুপম চন্দ্র দে’র নামে থানায় জিডি করেন। এ কথা জানতে পেরে ক্ষিপ্ত রুপম তার সঙ্গী টাপ্পুকে নিয়ে গত বছরের ২৫ নভেম্বর রাতে জিন্নাত আলীকে তারই বাসার কাছে বসে ছুরিকাঘাত করে । রাতেই তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হতে থাকলে পরদিন এ্যাম্বুলেন্সে ঢাকা পাঠানোর পথে গৌরনদীতে তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন ।
নগরীর রুপাতলী এ ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মুক্তিযোদ্ধা জিন্নাত আলীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষক-শিক্ষর্থীসহ সর্বস্তরের মানুষ। হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শুরু হয় আন্দোলন। পুলিশ রুপমকে ২৮ নভেম্বর যশোর সীমান্ত থেকে গ্রেফতার করে।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।