বরিশালের মুলাদীতে জঙ্গিবাদ সন্দেহে আটক ৬

,

বরিশালের মুলাদী উপজেলায় জঙ্গিবাদ সন্দেহে ফরিদ খানসহ ৫ নারীকে আটক করেছে মুলাদী পুলিশ। বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য জানান মুলাদী বন্দর এলাকায় ফরিদ খানের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মুলাদী থানার এসআই মোতালেব জানান,আজ বুধবার সকাল ১১ টা থেকে প্রায় ৫০ জনের মতো নারীদের নিয়ে বিএনপি নেতা ফরিদ খানের বাসায় গোপন মিটিং হচ্ছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে মুলাদী থানার ওসি মো. শাহ আলম হাওলাদারে নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় অন্যরা পালিয়ে যায় বলে তিনি জানান।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে