বরিশালে জিন্নাত আলী হত্যা মামলায় রুপমের মৃত্যুদন্ড

,

মৃত্যুদন্ডপ্রাপ্ত রুপম চন্দ্র দে বরিশালে স্কুল শিক্ষক মুক্তিযোদ্ধা জিন্নাত আলী হত্যা মামলায় রুপম চন্দ্র দে-কে মৃত্যুদন্ড এবং মনোয়ার হোসেন টাপ্পুকে খালাস দিয়েছেন বরিশালের জেলা ও দায়রা জজ একেএম সফিউল্লাহ। আজ বুধবার দুপুর সোয়া ২টায় এ রায় ঘোষনা করা হয়। রায় ঘোষনার সময় ২ আসামী আদালতে উপস্থিত ছিল।
গত বছরের ২৫ নভেম্বর রাতে জিন্নাত আলীকে তারই বাসার কাছে বসে ছুরিকাঘাত কর রুপম । রাতেই জিন্নাত আলীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হতে থাকলে পরদিন এ্যাম্বুলেন্সে ঢাকা পাঠানোর পথে গৌরনদীতে তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে