জঙ্গিবাদ সন্দেহে আটক, ৫ ঘন্টা পর মুক্ত
২৪ শ্রাবণ ১৪১৯, Wednesday, August 8, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশালের মুলাদী উপজেলায় জঙ্গিবাদ সন্দেহে উপজেলা বিএনপি নেতা ফরিদ খানসহ ৫ নারীকে আটক করার ৫ ঘন্টা পর আবার তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।
পুলিশ এখন বলছে তারা তাবলিগ জামায়াতের লোক । সেখানে তালিম করছিলেন সবাই। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৫টার দিকে সবাইকে ছেড়ে দেওয়া হয়।
আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুলাদী থানার ওসি মো. শাহ আলম হাওলাদারে নেতৃত্বে ফরিদ খানের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছিল।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।