বরিশালে জন্মাষ্টমীতে নানা আয়োজন

,

জন্মাষ্টমী উৎসব ভক্তি, শ্রদ্ধা-ভালবাসা এবং উৎসবমুখর পরিবেশে বরিশালে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ।
এ উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। অনুষ্ঠানে মধ্যে রয়েছে- মাতৃসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্ম মহাসম্মেলন, অধিবাস, কীর্তনসহ দিবারাত্র মহানামযজ্ঞ।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় লাইন রোড এলাকায় সমাবেশে সভাপতিত্ব করেন মনিন্দ্রনাথ সাহা। পরে শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র শওকত হোসেন হিহরন। শোভাযাত্রায় আরো অংশ নেন সাংসদ তালুকদার মো.ইউনুস।
শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে ধর্মরক্ষিনী সভাগৃহে শেষ হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে