১৫ আগষ্ট উপলক্ষে বরিশাল আ’লীগের প্রস্তুতি সভা
২৫ শ্রাবণ ১৪১৯, Thursday, August 9, 2012 || স্টাফ রিপোর্টার ||জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আজ বৃহস্পতিবার সকালে প্রস্তুতিমূলক সভা করেছে । সভায় ১৫ আগষ্ট সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন,নেতা-কর্মীদের কালোব্যাজ ধারন, সকাল ৮ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূস্পমাল্য অর্পন, সাড়ে ৮ টায় শোক র্যালী, সাড়ে ৯ টায় অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা এবং বিকেলে প্রতি ওয়ার্ডে মিলাদ মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ, সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচ প্রমুখ।



August 11th, 2012 at 11:21 am
আপনার পাশের জেলার খবর জানতে ভিজিট করুন……।
http://www.chandpurnews.com/