কলাপাড়ায় আদিবাসী দিবস পালিত

,

‘আদিবাসী অধিকার উজ্জীবিকরণে আদিবাসী গণমাধ্যম’ প্রতিপাদ্য নিয়ে কলাপাড়ায় আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে আজ বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে কলাপাড়া উপজেলা রাখাইন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সকালে কেন্দ্রীয় বৌদ্ধবিহার থেকে র‌্যালী বের করা হয়। রাখাইন সমাজ কল্যান সমিতির নেতৃবৃন্দ কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকতার্র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ১০ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রেরণ করেন।
এর পর অনুষ্ঠিত হয় কলাপাড়া প্রেসকাবে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাখাইন সমাজ কল্যান সমিতির সভাপতি ও ভাষা সৈনিক উসুয়ে হাওলাদারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার ও রাখাইন নেতা উচু মাষ্টার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন রাখাইন তরুনী মেইন থিন প্রমিলা।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।

পাতার শুরুতে