বরিশাল সদর হাসপাতালের উন্নয়নে কমিটি গঠন

,

বরিশাল সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য ১৪ সদস্যের সাব কমিটি গঠন করা হয়েছে।এ কমিটি শেরে বাংলা মেডিকেল কলেজের স্বাস্থ্য উপদেষ্ঠা কমিটির মতই কাজ করবে বলে জানানো হয়। বুধবার হাসপাতালে অনুষ্ঠিত এক সভায় মেয়র শওকত হোসেন হিরন এ সিদ্ধান্তের কথা জানান।হাসপতালের চিকিৎসক সংকট দূর করতে স্বাস্থ্য মন্ত্রনালয়ে স্মারক লিপি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালে মাদক আসক্তদের প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। সভায় হাসপাতালের অব্যবস্থাপনাসহ বিদ্যুৎ, পানি ও অবাসন সংকট নিয়ে আলোচনা হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে