বোরখা পরা যুবক
২৫ শ্রাবণ ১৪১৯, Thursday, August 9, 2012 || পিরোজপুর নিউজ ||
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা থেকে এক বোরখা পরিহিত যুবককে আটক করেছে পুলিশ।
তার নাম চঞ্চল ব্যাপারী (৩১)। তিনি কাঁঠালিয়া উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামের চিত্তরঞ্জন ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, উপজেলা সদরের রিজার্ভ পুকুর পাড়ে বোরখা পড়া অবস্থায় সন্দেহজনকভাবে একজনকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে বোরখাধারীকে আটক করে। পরে দেখ যায়, তিনি একজন পুরুষ।
পুলিশের জেরার মুখে চঞ্চল বেপারী জানায়, পরকীয়ায় আসক্ত তার স্ত্রীর প্রেমিককে ধরার জন্য বোরখা পরেছেন তিনি।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।