সবজি চাষে আরেক ধাপ এগুলো উজিরপুরের কৃষক
২৬ শ্রাবণ ১৪১৯, Friday, August 10, 2012 || বরিশাল নিউজ ||বরিশালের উজিরপুর উপজেলায় এবার প্রথম গ্রীস্মকালীন টমেটো চাষ হয়েছে। ব্যাপক ফলন এবং ভালো দাম পেয়ে কৃষকরা দারুন খুশি। আগামী গ্রীস্মে ব্যাপক এলাকা এর আওতায় আসবে এমন আশা কৃষি বিভাগের।
উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর বিশ্বাস জানান,উপজেলার গুঠিয়া এলাকায় গ্রীস্মকালীন টমেটো চাষের জন্য ২ একর জমি বাছাই করা হয়। ৫০ জন কৃষককে দেয়া হয় প্রশিক্ষন। বীজ এনে দেওয়া হয় কৃষি গবেষনা ইনিস্টিটিউট থেকে।
উজিরপুরের কৃষকরা সবজি চাষে বরাবরই আগ্রহী জানিয়ে তিনি বলেন, তারা এ নতুন সবজিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।
কৃষক সিদ্দিকুর রহমান জানান, টমটোর ব্যাপক চাহিদা থাকায় তারা প্রথমবারেই ভালো লাভের মুখ দেখেছেন। কৃষক আ: রশিদ হাওলাদার বললেন, পাইকারী বাজারে টমেটোর কেজি ৫০ টাকা । তারপরেও চাহিদা অনেক। তিনি বলেন আগামী বছর আরও এলাকা চাষের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তার।
গুঠিয়া বরিশাল নগরীর কাছের এলাকা। এজন্য ব্যবসায়ীদের পরিবহন খরচ কম পরেছে। খুচরা বাজারে দামটাও ছিল তাই কম। ক্রেতারাও লাভবান হয়েছেন ।







মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।