স্বরূপকাঠীতে ভয়াবহ অগ্নিকাণ্ড
৩০ শ্রাবণ ১৪১৯, Tuesday, August 14, 2012 || পিরোজপুর নিউজ ||পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার মিয়ারহাট বাজারে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৬টায় ওই দুঘর্টনা ঘটে।
। এ সময় আগুনে ওই বাজারের ৩টি বসত-ঘর ও ১০টি দোকান পুড়ে যায় ।
পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিয়ারহাট বন্দর কমিটির সভাপতি ও সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।