চাঁদ রাতের অপেক্ষায়
৩০ শ্রাবণ ১৪১৯, Tuesday, August 14, 2012 || স্টাফ রিপোর্টার ||
বরিশালে বৃস্টির কারনে এবারের ঈদ বাজার তেমনভাবে জমে উঠতে পারেনি। ব্যবসায়ীরা জানান, রোজার শেষ কয়েক দিনের অপেক্ষায় আছেন তারা। ব্যবসায়ীদের কেউ কেউ বললেন চাঁদ রাতের ব্যবসাই এবার ভরসা।
বরিশালে বড়-ছোট মার্কেট এবং দোকানগুলোতে থরে থরে সাজানো রয়েছে পোষাকসহ ঈদ সামগ্রী । চক বাজারের শাড়ী বিক্রেতা অমল বললেন , যেমন আশা করেছিলাম ,তেমন জমেনি । প্রতিদিন দু’বেলা বৃস্টি হওয়ায় কাস্টমার কম জানালেন তিনি ।
এবার শ্রাবন মাসে যেমন রোজা পরেছে, তেমনই পড়েছে বৃস্টি। আর একান্ত বৃস্টি না হলেও আকাশ মেঘে কালো হয়েই থাকে। শীতল আবহাওয়ার কারনে রোজাদাররা স্বস্তি পেলেও বৃস্টির কারনে আবার তারাই স্বস্তিতে শপিংএ যেতে পারেননি।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।