দুর্নীতি ঠেকাতে বরিশাল শিক্ষা বোর্ডের টেন্ডার জমা হবে ঢাকায়

,

বরিশাল শিক্ষা বোর্ড বরিশাল শিক্ষা বোর্ডের সকল টেন্ডার এবার থেকে ঢাকায় করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তবে ঠিকাদাররা বরিশালে পুলিশ কমিশনারের কার্যালয় থেকে শিডিউল কিনতে পারবেন বলে জানান তারা। টেন্ডার নিয়ে দুর্ণীতি রোধে সমপ্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক বিমল কৃষ্ণ মজুমদার জানান, ইতোমধ্যে টেন্ডার ফরম বিক্রয় নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকায় টেন্ডার জমা দেওয়াসহ সকল কার্যক্রম হাতে নেওয়ার কারনে এখন থেকে ঢাকার ঠিকাদাররাও টেন্ডার ফরম কিনতে পারবেন বলেন তিনি।ধানমন্ডি কম্পিউটার সেন্টারে এ টেন্ডা জমা নেওয়া হবে। এ সিদ্ধান্তের কারনে সাধারন ঠিকাদাররাও খুশি। তারা বলেন এরফলে বোর্ডের কোন অসাধু কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করতে পারবেনা।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে