আজ জাতীয় শোক দিবস, শ্রদ্ধার অর্ঘ্য নিয়ে প্রতীক্ষা সবার
৩১ শ্রাবণ ১৪১৯, Wednesday, August 15, 2012 || স্টাফ রিপোর্টার ||
আজ বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস ।
দিবসটি উপলক্ষে ছুটি ঘোষনা করেছে সরকার। এই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বরিশালে দিবসটি পালনে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে জেলা প্রশাসন , আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ।
জেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে আরও রয়েছে সকাল ১১টায় অশ্বিনী কুমার হলে আলোচনা সভা । দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রামান্য চিত্র প্রদশর্নী, বাদ যোহর মিলাদ।
এছাড়াও প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা, চিত্রাংকন ,হামদ ও না’ত প্রতিযোগিতা, বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। সংবাদপত্রগুলোতে প্রকাশ করা হবে ক্রোড়পত্র ।
জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ সকাল ৮ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন, সাড়ে ৮ টায় শোক র্যালী, সাড়ে ৯ টায় অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা এবং বিকেলে প্রতি ওয়ার্ডে মিলাদ মাহফিলের আয়োজন করেছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।