বাস থেকে পরে হেলপারের মৃত্যু

,

বরিশাল-ঝালকাঠী সড়কে বৃহস্পতিবার বাস থেকে পড়ে আব্দুল বারেক (৪২) নামে বাস চালকের সহকারী নিহত হয়েছেন।

তিনি নগরীর কেডিসি বালুর মাঠ বস্তির বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার এসআই সুলতান আহম্মেদ জানান, নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন বারেক।

দুপুরে খুলনার উদ্দেশ্যে যাত্রা করা একটি বাসে চালকের সহকারী হিসেবে উঠেন তিনি। রুপাতলী থেকে বাসটি নগরীর লিলি পেট্টোল পাম্প অতিক্রম করার সময় বাস থেকে পড়ে গিয়ে বারেক ঘটনাস্থলেই মারা যান।

লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে