পটুয়াখালীতে সহস্রাধিক বোতল ফেনসিডিল উদ্ধার

,

পটুয়াখালী থানার টহল পুলিশ বুধবার কুয়াকাটা-পটুয়াখালী সড়কের গাবুয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১ হাজার ৯০ বোতল ফেনসিডিল বোঝাই একটি প্রাইভেট কার আটক করেছে। তবে এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে.এম তারিকুল ইসলাম জানান, রাতে টহল দেয়ার সময় গোপন সূত্রে তারা জানতে পারেন, কলাপাড়া থেকে একটি সাদা প্রাইভেট কারে ফেনসিডিলের একটি চালান বরিশালের উদ্দেশে যাচ্ছে। রাত দেড়টার দিকে টহল পুলিশ প্রাইভেট কারটিকে থামার সংকেত দেয়। কিন্তু পুলিশের সংকেত উপেক্ষা করে দ্রুত গাড়ির চালক তা চালিয়ে যায়। সাথে সাথে টহল পুলিশ ঐ গাড়িটিকে ধাওয়া করে। অবস্থা বেগতিক বুঝে ড্রাইভার ও গাড়ির অন্যরা বদরপুর ইউনিয়নের গাবুয়া বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। সেখানে তাদের ফেলে যাওয়া গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ১ হাজার ৯০ বোতল ফেনসিডিল। পুলিশ পরে আটককৃত গাড়ি ও ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে পটুয়াখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে